Oplus_131072

অদ্য ১১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী। সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পুলিশ সুপার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের পারস্পরিক নিবিড় সহযোগিতার মাধ্যমে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।