
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)
চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প মালিক সমিতির নির্বাচনে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী কাজী মনিরুল ইসলাম উজ্জলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কাপ্তাই প্রেসক্লাব।
কাজী মনিরুল ইসলাম উজ্জল কাপ্তাই ও রাঙ্গুনিয়ার লালানগরের কৃতি সন্তান এবং চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ফুলেল ফুড প্রোডাক্টস-এর চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও মানবকল্যাণে নিবেদিত ব্যক্তি হিসেবে পরিচিত। সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি বিভিন্ন মহলে প্রশংসিত।
সম্প্রতি অনুষ্ঠিত বিসিক শিল্প মালিক সমিতির নির্বাচনে তিনি অর্থ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় কাপ্তাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। এক অভিনন্দন বার্তায় প্রেসক্লাব নেতারা বলেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাপ্তাই প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, সদস্য কাজী মোশাররফ হোসেন, নুর হোসেন মামুন, মো. আব্দুল হাই খোকন এবং মো. জয়নাল আবেদীন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কাজী মনিরুল ইসলাম উজ্জল তাঁর নতুন দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে শিল্পখাতের উন্নয়ন, উদ্যোক্তাদের কল্যাণ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পাশাপাশি ভবিষ্যতে তিনি আরও বড় দায়িত্ব গ্রহণ করে সাফল্যের স্বাক্ষর রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।