চুরি করতে বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মী খুন গ্রেফতার ১

প্রতিবেদক: হাসিনুজ্জামান মিন্টু
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী আবদুর রহমান (৫৫) হত্যা মামলায় গ্রেপ্তার জুয়েল রানা (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চুরিতে বাধা দেওয়ায় আবদুর রহমানকে হত্যা করার কথা জবানবন্দিতে স্বীকার করেছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জুয়েল রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

পুলিশ জানায়, চুরির উদ্দেশ্যে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে প্রবেশ করেন জুয়েল রানা। এ সময় নিরাপত্তাকর্মী আবদুর রহমান তাকে বাধা দেন। পরে একপর্যায়ে তাকে হত্যা করা হয় বলে পুলিশের কাছে স্বীকার করেন জুয়েল।

ঘটনার পর অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।