Oplus_131072

রবিবার ১৬ আগস্ট বিকেলে ২৯ বীর বিলাইছড়ি জোনের অধিনায়ক লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিলাইছড়ি উপজেলাধীন মিনি স্টেডিয়ামে উদীয়মান খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে স্থানীয় তরুণ ও খেলোয়াড়দের হাতে ১৮টি জার্সি, ০২টি ফুটবল এবং ০২টি ফুটবল নেট তুলে দেন।
অনুষ্ঠানে বিলাইছড়ি স্পোর্টস একাডেমির পরিচালক ও হেড কোচ অতীশ দীপংকর তালুকদারসহ জোনের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থেকে স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নেওয়া এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় খেলোয়াড়রা জোনের অধিনায়কের কাছে ক্রিকেট খেলার প্রয়োজনীয় সরঞ্জামের দাবি জানালে, তিনি তাদের উৎসাহ প্রদান করে জার্সি, বুট জুতা এবং খেলার ব্যাটসহ প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম প্রদানের আন্তরিক আশ্বাস দেন।
এই ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রেখে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। পাশাপাশি, এ ধরনের কল্যাণমূলক উদ্যোগের ফলে স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়েছে।