Oplus_131072

রাঙামাটি পার্বত্য জেলায় বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি পাওয়া মোঃ সাদ্দাম হোসাইন ভূঁইয়াকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দিন চৌধুরী, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।