
মোঃমোজাফফার আহমেদ,বিলাইছড়ি (রাঙ্গামাটি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১নং সদর ইউনিয়ন বিএনপি ও সকল ওয়ার্ড বিএনপির আয়োজনে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি। সভায় সভাপতিত্ব করেন বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলী হায়দার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ইসমাইল এবং এতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলী আহমেদ, ১নং বিলাইছড়ি সাধারণ সম্পাদক কবির হোসেনসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারী ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সদর ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ২নং ধুপ্পারচোর সভাপতি আনন্দ কুমার ও সাধারণ সম্পাদক নাভী চাকমা, ৩নং কুবুবদীয়া সভাপতি সূর্যজীৎ তঞ্চঙ্গ্যা, ৪নং দীঘলছড়ি সভাপতি বাইট্টা লাল চাকমা ও সাধারণ সম্পাদক প্রণবীর ত্রিপুরা, ৫নং বহলতলী সভাপতি মুক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কংসা প্রু, ৬নং ডাউন পাড়া সভাপতি নিরুপম তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক বিরতজয় তঞ্চঙ্গ্যা, ৭নং ধুপশীল সভাপতি নয়ন তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক সুমন তঞ্চঙ্গ্যা এবং ৮নং সাক্রাছড়ি সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।