কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে

রাঙ্গামাটির কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে কলমপতি ইউনিয়নের ডাবুইন্নাছড়া এলাকা থেকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রনি (২৫) ও ফাতেমা বেগম (৪০)। অভিযানে এসআই মো. নাজমুল হাসান, এসআই মো. হাবিবুর রহমান, এএসআই তানভীর হোসাইনসহ পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, পরোয়ানা তামিল, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।