রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত।

প্রতিবেদক: মো আরিফুল হক
প্রকাশ: ২ ঘন্টা আগে
Oplus_131072

Oplus_131072

মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডের অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। এসময় তিনি প্যারেড পরিদর্শন করেন এবং মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের জিএস (Good Service) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার মহোদয়ের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ৭টি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে পুলিশ সুপারকে অভিবাদন জানিয়ে প্যারেড সমাপ্ত করে।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের কিট প্যারেড পরিদর্শনের মাধ্যমে সরকারি সরঞ্জামাদি ও ইউনিফর্মের সংরক্ষণ, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মোঃ নুরুল আমীন, সহকারী পুলিশ সুপার (এসএএফ)মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।