
মুহাম্মদ আলী,বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে বান্দরবান পৌর এলাকার লাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকত, সদস্য ওমর ফারুক হৃদয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনোয়ার হোসেন’সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও স্কুল ব্যাগ প্রদান করা হয়।
আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।