
রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে চার মাদক কারবারি, এক মাদকসেবী ও জিআর সাজা পরোয়ানাভুক্ত একজনসহ মোট ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা কোরে।
অভিযানে মো. মাসুম রহমান (২৭), উচ্ছাস দাশ (২৪), দীপক দাস (৫৫), তোতা মিয়া (২২) ও মো. ইমন হোসেন (২০)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মো. মাসুম রহমান ও উচ্ছাস দাশের হেফাজত থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া মো. মাসুম রহমানের বিরুদ্ধে জিআর সাজা পরোয়ানা মুলতবি থাকায় তাকে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দীপক দাস ও তোতা মিয়াকে মাদক কারবারের অভিযোগে এবং মো. ইমন হোসেনকে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।