
রাঙ্গামাটির দূর্গম অঞ্চল লংগদুতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর (শুক্রবার) সকাল ১১টায় লংগদু উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদের শিলাছড়া সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী উদ্ব্যানতত্ত্ববিদ মোঃ আসিফ মাহমুদ, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, লংগদু থানার এসআই সন্জিত কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন
রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় সভায় এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধি ও প্রযুক্তির দক্ষতা অর্জনের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।