রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার

প্রতিবেদক: মো নাজিম আলী
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, দাঙ্গাবাজ, চোর ও গণউপদ্রবের অভিযোগে মোট ২১ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে মাদক সেবনের অভিযোগে স্বপন চাকমা (২৯), তোহিন চাকমা (২৯), সুরমনি চাকমা (৩৪), মনি চাকমা (৫৫), ধর্ম রতন চাকমা (৪০), মো. সোহেল রানা (২৪), মো. আব্দুল খালেক (৩১), মিটন মালাকার (৪০), সমেন চাকমা ছোট (৫৩), সমর রতন চাকমা (৪৫) ও প্রীতম সেন (২২)এই ১১ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

চুরির অভিযোগে মো. এনামুল হক (৩৬), রফিকুল ইসলাম বাপ্পি (৪০), মো. আনোয়ার হোসেন (২০), ইয়াছিন আরাফাত রানা (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৫ বছর বয়সী এক শিশুকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে গণউপদ্রবের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪৫), ইব্রাহিম খলিল (২৫), বেবী আক্তার লাকী (৩০) ও খুশি আক্তার (২০)এই চারজনকে গ্রেফতার করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।