
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ খ্রিষ্টাব্দ ও ১৪৪৮ হিজরি উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবতার কল্যাণে তাঁর অবদান এবং ইসলামের শান্তি ও সম্প্রীতির বাণী নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাশ পুরকায়স্থ, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।