রাঙামাটিতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে সংবর্ধনা

প্রতিবেদক: মো নাজিম আলী
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

রাঙামাটিতে জেলার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টায় রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ।

এ সময় রাঙামাটি শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।