কাপ্তাই শিশু নিকেতন স্কুলে জোন কমান্ডারের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ৭ দিন আগে

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে রাঙামাটির কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোন (৩৮ বীর)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার। এ সময় কাপ্তাই জোনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

26 July 2026

দুর্গম পাহাড়ি পথে হাসপাতালে নেওয়ার সময় ৭ মাসের শিশুর মৃত্যু