রাঙামাটিতে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

শনিবার (২২ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বনরূপা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. পারভেজ মোশারফ (২৪) ও মো. আবু সাঈদ (৬৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত পারভেজ মোশারফ রাঙামাটির লংগদু উপজেলার পূর্ব জালালাবাদ এলাকার বাসিন্দা এবং বর্তমানে বনরূপা ফরেস্ট কলোনীতে বসবাস করেন। অপর গ্রেপ্তারকৃত মো. আবু সাঈদের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চাঁনপুর এলাকায়; তিনিও বর্তমানে বনরূপা ফরেস্ট কলোনীতে বসবাস করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।