৬ নং মাইনীমুখ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আজিজুল রহমান আজিজের

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

আসন্ন ৬ নং মাইনীমুখ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আজিজুল রহমান আজিজ। তিনি অত্র ইউনিয়নের বাসিন্দা এবং বাইট্টাপাড়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ-এর সাবেক নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক।

সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্বের প্রত্যাশা নিয়ে তিনি ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সহযোগিতা ও সমর্থন পেলে এলাকার মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি হবে। তাঁর এই প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

এলাকার মানুষের দোয়া ও সমর্থন নিয়ে আগামীর পথচলায় এগিয়ে যেতে চান মোহাম্মদ আজিজুল রহমান আজিজ।