বাঘাইছড়ি  জামায়াতের গন অভ্যুত্থান দিবসের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

প্রতিবেদক: হিলভিশন নিউজ
প্রকাশ: ৪ দিন আগে

৫ আগস্ট, ২০২৬ বুধবার সন্ধ্যা৭.০০ ঘটিকায  উপজেরা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলার আয়োজনে গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা  আয়োজন করা হয়

জুলাই গণ অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে  গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে উক্ত সমাবেশ ও মিছিল করে। মিছিল পূর্ব সমাবেশটি উপজেলা জামায়াতের ন

আমীর মাওলানা কবির আহম্মেদ  সভাপতিত্বে ও প্রচার সেক্রেটারি  ডা সর্দার আব্দুর রহিমের  পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন পৌর সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, বাঘাইছড়ি উপজেলা জামায়াতে টিম সদস্য মোঃআবুল কাইয়ুম, টিম সদস্য মাওলানা মোঃইকবাল করিম, মোঃহনিফ  প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার  জুলাই আন্দোলনের ফলে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আজ আপনারা রাজনীতি করার ও ক্ষমতায় বসার সুযোগ পেয়েছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো পরিচালনা করুন নয়ত আবারো একই পরিণতি ভোগ করতে হতে পারে। দেশের শান্তি শৃঙখলা নিরাপত্তা নিশ্চিত করুন। অনতিবিলম্বে গণভোটের গ্ণরায় বাস্তবায়ন করা এবং গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে স্লোগান দিয়ে মাইনীমুখ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে মিছিল করা হয়।

Share this news as a Photo Card

02 August 2026

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে কাপ্তাই ৪ নম্বর ইউনিয়নে সাড়ে ৩ টন চাল বিতরণ