কাপ্তাইয়ে সাবেক ইউপি সদস্য জাহিদ মেম্বার ও বিএনপি সভাপতি লোকমান আহমদের পারিবারিক মেজবান অনুষ্ঠিত

প্রতিবেদক: মো: জয়নাল আবেদীন
প্রকাশ: ২ দিন আগে

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলায় শুক্রবার (জুমার দিন) কাপ্তাই উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে সাবেক ইউপি সদস্য জাহিদ মেম্বার (কাপ্তাই শিল্প এলাকা) এবং কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমদের পারিবারিক উদ্যোগে এক বিশাল মেজবানের আয়োজন করা হয়।

মেজবানে রাঙামাটি জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কাপ্তাই উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরাও আমন্ত্রণে উপস্থিত ছিলেন। আয়োজকরা আগত অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানান এবং সুশৃঙ্খল ও সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে মেজবানের আয়োজন সম্পন্ন করেন।

অতিথিরা আয়োজকদের আতিথেয়তা ও সুন্দর ব্যবস্থাপনার প্রশংসা করেন। তারা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেজবানে বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।