Oplus_131072

মো. জয়নাল আবেদীন,কাপ্তাই (রাঙামাটি)
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ২ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খন্তাকা এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে পাহাড় কেটে বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং এলাকায় ভূমিধসের ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভূমির মালিক শহিদুল হক (শইক্যা) এবং তার সহযোগী মিজান নামে এক ব্যবসায়ীর তত্ত্বাবধানে পাহাড় কেটে ব্যাপক আকারে বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম চলছে। প্রতিদিন বিভিন্ন যানবাহনের মাধ্যমে বালু পরিবহন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর ভাষ্য, পাহাড় কেটে নির্বিচারে বালু উত্তোলনের কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বর্ষা মৌসুমে এতে ভূমিধস ও দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যেতে পারে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত শহিদুল হক (শইক্যা) ও মিজানের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্যজ পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।