লংগদু উপজেলায় গণঅধিকার পরিষদের ৩৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

প্রতিবেদক: মো আরিফুল হক
প্রকাশ: ৬ দিন আগে
Oplus_131072

Oplus_131072

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৩৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) জেলা শাখার সভাপতি রুনেল চাকমা এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান রোমান যৌথভাবে নবগঠিত কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে নেনসন চাকমাকে সভাপতি, মো. আব্দুল ছাত্তারকে সাধারণ সম্পাদক এবং কাজলা চাকমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

জেলা নেতৃবৃন্দ নবগঠিত আংশিক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে উপজেলার সর্বস্তরের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।

অনুমোদিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি আশাদুল ইসলাম ও স্বপন চাকমা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান; সহ-সাধারণ সম্পাদিকা তরৈকা চাকমা; সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন ও মো. আবু সাঈদ; প্রচার সম্পাদক মো. আমির হোসেন; সহ-প্রচার সম্পাদক অসীম কুমার শীল; দপ্তর সম্পাদক মো. ছাব্বির হোসেন খান; সহ-দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন; অর্থ সম্পাদক আব্দুল হামিদ মাহিন; সহ-অর্থ সম্পাদক আব্দুর রহমান; নারী বিষয়ক সম্পাদক জয় চাকমা; সহ-নারী বিষয়ক সম্পাদিকা মোছা. রাবিয়া খাতুন; ছাত্রী বিষয়ক সম্পাদিকা বিনতা চাকমা এবং ছাত্র বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— সুখ পরম চাকমা, মো. হাসান, রেশমা আক্তার, রুবিনা আক্তার, বিলকিছ আক্তার, আমির হোসেন (২), মোক্তার হোসেন, শান্ত চাকমা, প্রণব চাকমা, আলী হোসেন, পূর্ণিমা দেবী চাকমা, রিন্টু চাকমা, নজরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, মানিক মিয়া এবং অজুফা খাতুন।

এক যৌথ বার্তায় জেলা সভাপতি রুনেল চাকমা ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান রোমান আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি লংগদু উপজেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে কার্যকর ও অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

22 July 2026

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায়ণ আলোচনা সভা অনুষ্ঠিত