রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

প্রতিবেদক: মো আরিফুল হক
প্রকাশ: ৫ দিন আগে
oplus_0

oplus_0

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায়ের প্রতিফলন ও জুলাই শহীদদের স্মরণে কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং জুলাই শহীদদের স্মরণে রাঙ্গামাটিতে সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য, রাঙ্গামাটি পৌরসভা।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে শহরে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  সি এন জি স্টেশন এর সামনে সমাবেশ করেন। 

পৌরসভা সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় এবং পৌরসভা আমীর অ্যাডভোকেট মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর আব্দুল আলীম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলার সাবেক সভাপতি, মো.শহিদুল ইসলাম শাফি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি নুরুজ্জামান, এনসিপি সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহিদুল ইসলাম খান,যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন চৌধুরী লংগদু সভাপতি, মো.  রকিব হোসেন । এছাড়াও জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা গণভোটের গণরায়ের প্রতিফলন এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে কয়েক দিনের মধ্যেই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। বর্তমান সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে জনগণের কাছে তাদেরও জবাবদিহি করতে হবে বলেও তারা মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

oplus_2097152

Share this news as a Photo Card

27 July 2026

৯৩% মেধা ও ৭% কোটায় নিয়োগের দাবিতে কোটা বিরোধী ঐক্যজোটের আল্টিমেটাম