রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

প্রতিবেদক: হিলভিশন নিউজ
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং মারামারি মামলায় দুইজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রিজার্ভ বাজার ও মাঝের বস্তি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে এনামুল হক (৪০), বাপ্পি দাশ (৪৫), রাজু ঘোষ (৩১), মো. আলমগীর (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৪), মোহাম্মদ আলী (৫৭), মো. সুমন (২৯), মো. সেকুল ইসলাম (৪৫), আব্দুর রশিদ (২৬) ও আবুল হোসেন (৩০)-কে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মাদক ব্যবসার অভিযোগে মো. ইউনুছ ওরফে কালু (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে মারামারির অভিযোগে আহাম্মদ নবী (৪০) ও রোকছি আক্তার (৬০)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।