রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: মো আরিফুল হক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।

সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তিনি কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উত্তম পোশাক পরিধান, নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা বজায় রাখা, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন, নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার বিগত মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।