জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনালে পাক পাঞ্জাতনের ৫ শিক্ষার্থী

প্রতিবেদক: মোহাম্মদ শাকিব হোসেন
প্রকাশ: ২ সপ্তাহ আগে
Oplus_131072

Oplus_131072

গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর রাঙামাটি জেলা অডিশনে সাফল্য পেয়েছে পাক পাঞ্জাতন প্রাইভেট হিফজখানা। অডিশন থেকে প্রতিষ্ঠানটির ৫ শিক্ষার্থী জাতীয় পর্যায়ের ফাইনাল রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাঙামাটি শহরের বনরূপা এলাকায় দায়রা লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোডসংলগ্ন দায়রা ভবনে এ অডিশন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার ২৬টি মাদ্রাসার ১৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ৫ পারা হিফজ, ১০ পারা হিফজ ও হুসনে সাউত—এই তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়।

 ফাইনাল রাউন্ডে পাক পাঞ্জাতনের ৫ কৃতি শিক্ষার্থী

৫ পারা হিফজ বিভাগে—

 ৪র্থ স্থান: মুহাম্মদ নয়ন হুসাইন নাজিম

 ৮ম স্থান: মুহাম্মদ শাফায়েত হুসাইন আলভি

 ৯ম স্থান: মুহাম্মদ মনোয়ার হুসাইন রোমান

১০ পারা হিফজ বিভাগে—

৫ম স্থান: মুহাম্মদ মোনতাসির শাহরিয়া আনাস ৯ম স্থান: মুহাম্মদ আশরাফুল ইসলাম

এদিকে হুসনে সাউত বিভাগে ৯ম স্থান অর্জন করেছে মুহাম্মদ নাহিদুল ইসলাম। তবে এই বিভাগ থেকে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ নেই।

একই প্রতিষ্ঠানের পাঁচ শিক্ষার্থী জাতীয় পর্যায়ের ফাইনাল রাউন্ডে জায়গা করে নেওয়ায় পাক পাঞ্জাতন প্রাইভেট হিফজখানার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের এই সাফল্য রাঙামাটির কুরআন শিক্ষার অঙ্গনেও ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন জাতীয় পর্যায়েও ভালো ফলাফল অর্জন করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছে পাক পাঞ্জাতন প্রাইভেট হিফজখানা কর্তৃপক্ষ।