
রাঙ্গামাটির লংগদুতে ৫৩তম জাতীয় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা (স্কুল-মাদ্রাসা) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গাঁথাছড়া বায়তুশ শরফ আলিম মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাওলানা ফোরকান আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, লংগদু উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ চৌধুরী, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান, করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এসময় প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।