শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটিতে বিএনপির মতবিনিময় সভা

প্রতিবেদক: মো নাজিম আলী
প্রকাশ: ২ সপ্তাহ আগে

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন মঠ-মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাঙামাটি জেলা বিএনপি।

রোববার ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৪টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক হারুন রশীদ হারুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ। এ সময় রাঙামাটি জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মঠ-মন্দির পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে উৎসবকে আনন্দমুখর হয়ে উঠবে বলে আসা করেন তারা।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ দুর্গাপূজা উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।