
রাঙামাটির নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নানিয়ারচর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
দুর্গোৎসব উপলক্ষে নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে তাঁরা মন্দির পরিচালনা ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে পূজার সার্বিক আয়োজন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছাত্রদলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নানিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক হাসান মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধনঞ্জয়মল্লিক,সাধারন সম্পাদক সুজন দে,পূজা উদযাপন কমিটির কমিটির সভাপতি জনি চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নাজীম উদ্দীন, আহ্বায়ক সদস্য মো. হাসান খাঁ, বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রমজান হোসেন, নানিয়ারচর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনসহ মন্দির পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় শেষে উপজেলা ছাত্রদলের নেতারা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।