Oplus_131072

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) পুলিশ সুপার কাউখালী থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জসহ কর্মরত সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, জনসেবা কার্যক্রম, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন। এ সময় তিনি থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় সংরক্ষিত বিভিন্ন রেজিস্টার পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পুলিশ সুপার থানায় কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক সমাধানের আশ্বাস দেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।