
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর উদ্যোগে বান্দরবানের হোটেল হিলি রেইনবোতে উদ্যোক্তা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক গোলাম মোস্তফা তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও IBWF-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন IBWF-এর বান্দরবান জেলার প্রধান উপদেষ্টা এস এম আবদুচ ছালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য আবু হুরায়রা এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এ কে এম ফজলুল হক।
সম্মেলনে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে আন্তরিক সহযোগিতা করায় হোটেল হিলি রেইনবো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান IBWF-এর নেতৃবৃন্দ।