কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বাদ জোহর রাঙ্গামাটি সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নাসিমুল হক, কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল, সহ-সভাপতি শহিদুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান ও শহিদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার চৌধুরীসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।