
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও গণউপদ্রবকারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. জুলহাস মিয়া (৩৩), মো. আলী আকবর (৩৫), আনোয়ার হোসেন (৪২), মো. নাসির (৩৩), মো. শফিউল আলম (৪৮), মো. জাফর মিয়া (৫৫), কামরুন নাহার (১৯) এবং আয়না বিবি (১৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও জনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।