
রাঙামাটির কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর (GR) পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হাসান, এসআই (নিরস্ত্র) মো. হাবিবুর রহমান, এএসআই (নিরস্ত্র) তানভীর হোসাইন এবং সঙ্গীয় ফোর্স কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ডাবুইন্নাছড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রনি (২৫), পিতা: আব্দুল মতিন এবং ফাতেমা বেগম (৪০), পিতা: ফজল হক। উভয়ের বাড়ি ডাবুইন্নাছড়া গ্রামে, কলমপতি ইউনিয়ন, কাউখালী উপজেলা, রাঙামাটি জেলায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানায়, পরোয়ানা তামিল, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং এবং সব ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।