
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতে বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় বিদ্যালয়টি পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. ফারুক আহমেদ সাব্বির।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য সামগ্রীর বিষয়ে খোঁজখবর নেন এবং ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত সামগ্রী মেরামত ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য ফারুক আহমেদ সাব্বির নিজস্ব অর্থায়নে অনুদান প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রিয়াজ, নানিয়ারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জলিল, ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।
বিদ্যালয় পরিদর্শনকালে ফারুক আহমেদ সাব্বির ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।