অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন কান্তি চাকমাকে বিদায় সংবর্ধনা

প্রতিবেদক: মোঃ মোজাফফর আহমেদ
প্রকাশ: ২ দিন আগে
Oplus_131072

Oplus_131072

আজ ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবীন কান্তি চাকমা-এর অবসরজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল-এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সুদেব দাশ-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ উজ্জল মাস্টার ও সহকারী শিক্ষিকা নন্দিতা দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুভাষ দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ রফিক, রাঙ্গামাটি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য দীপংকর, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিস লাইলী বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন কান্তি চাকমার দীর্ঘ কর্মজীবনের অবদান, সততা ও শিক্ষাক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও শুভেচ্ছাপত্র প্রদান করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন কান্তি চাকমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।