নানিয়ারচরে রাজস্ব বাজেটের আওতায় পোনা অবমুক্তকরণ কর্মসূচি

প্রতিবেদক: কামরুল ইসলাম আকাশ
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাঙামাটির নানিয়ারচরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের পোনা অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নানিয়ারচর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নানিয়ারচর উপজেলা পরিষদের জলাশয়ে পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৫০ জন মৎস্য চাষির মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়। পোনা পেয়ে মৎস্য চাষিরা বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার নূর পেয়ারা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. জোবায়দুর রহমান ভাসানী, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক সরোয়ার কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চেয়ারম্যান, মেম্বার ও রাজনৈতিক নেতাকর্মীরা।

কর্মসূচির মাধ্যমে স্থানীয় মৎস্য চাষিদের সহায়তা এবং মৎস্যসম্পদ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।