
রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন স্থানীয়ভাবে পরিচিত ও জনপ্রিয় মুখ ইব্রাহিম হাবিব মিল । দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
ছাত্রজীবন থেকেই সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ইব্রাহিম হাবিব মিলু মানুষের কল্যাণে কাজ করে আসছেন বলে তাঁর সমর্থকদের দাবি। সময়ের সঙ্গে বিভিন্ন পর্যায়ে তাঁর সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে তিনি কাপ্তাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময়ে পাশে থাকার চেষ্টা করেন ইব্রাহিম হাবিব মিলু । দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়েই তিনি এগিয়ে যেতে চান বলে তাঁর অনুসারীরা জানিয়েছেন।
চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানুষের সমস্যা শোনার কারণে তাঁর প্রতি স্থানীয়দের একটি অংশের আগ্রহ তৈরি হয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ইব্রাহিম হাবিব মিলু সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি চন্দ্রঘোনা ইউনিয়নের মানুষের পাশে থাকতে চান। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।